১৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন: শীর্ষে পাইওনিয়র ইন্স্যুরেন্স

১৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন: শীর্ষে পাইওনিয়র ইন্স্যুরেন্স

উত্তরদক্ষিণ| রবিবার, ২০ জুন ২০২১| আপডেট ১৮:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (২০ জুন) লেনদেনের শীর্ষে উঠে এসেছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, রবিবার কোম্পানিটি মোট ৮৪ লাখ ২০ হাজার ৬০৮টি শেয়ার হাতবদল করেছে। কোম্পানিটির মোট ১৬৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৫৪ লাখ ৮ হাজার ৪২০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫১ কোটি ৪৬ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ৭২ লাখ ৩২ হাজার ৪১০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪২ কোটি ৮২ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ন্যাশনাল ফিড মিল, বেক্সিমকো ফার্মা, ফরচুন সুজ, সামিট পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট, লুব-রেফ বিডি ও এনআরবিসি ব্যাংক লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading