টপটেন লুজারের শীর্ষে সী পার্ল বীচ

টপটেন লুজারের শীর্ষে সী পার্ল বীচ

উত্তরদক্ষিণ| রবিবার, ২০ জুন ২০২১| আপডেট ১৯:৫২

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (২০ জুন) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সী পার্ল বীচ লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, রবিবার কোম্পানিটির দর ৬ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ কমেছে। রবিবার কোম্পানিটি সর্বশেষ ৫৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৭ বারে ২ হাজার ৮১২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।

এসকে ট্রিমস লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। রবিবার কোম্পানিটির দর ৫ টাকা ১০ পয়সা বা ৯.৯৬ শতাংশ কমেছে।

সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৮ টাকা ৬০ পয়সা বা ৯.৮১ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল পান্ড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক, নুরানী ডাইং, মুন্নু অ্যাগ্রো, ডিবিএইচ ও রিং শাইন টেক্সটাইল লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading