৩ কোম্পানির শেয়ার দর বেড়ে হল্টেড
উত্তরদক্ষিণ| রবিবার, ২০ জুন ২০২১| আপডেট ২০:৩০
তিন কোম্পানি শেয়ার ও ইউনিট বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। অর্থাৎ কোম্পানিগুলোর শেয়ার দর বেড়ে হল্টেড হয়েছে।
রবিবার (২০ জুন) লেনদেন চলাকালীন সময় কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর হলো : মুন্নু ফেব্রিক্স, মনোস্পুল পেপার এবং তমিজউদ্দিন টেক্সটাইল।
মনোস্পুল পেপার: বৃহস্পতিবার মনোস্পুল পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮০.৪০ টাকায়। রবিবার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৮৮.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৮.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
তমিজউদ্দিন টেক্সটাইল: বৃহস্পতিবার তমিজউদ্দিন টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ১৯.১০ টাকায়। রবিবার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২১ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।
মুন্নু ফেব্রিক্স: বৃহস্পতিবার মুন্নু ফেব্রিক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাকায়। রবিবার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৭.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

