সীমিত সম্পদ দিয়েই জনগণের জীবনমান উন্নয়নের চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

সীমিত সম্পদ দিয়েই জনগণের জীবনমান উন্নয়নের চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ| রবিবার, ২০ জুন ২০২১| আপডেট ২১:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমিত সম্পদ দিয়েই সমাজের সুবিধাবঞ্চিত মানুষ থেকে শুরু করে সকলের জীবনমান উন্নয়নের চেষ্টা করছে সরকার।

রবিবার (২০ জুন) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫৩,৩৪০টি আধা-পাকা বাড়ি ভূমিহীনদের মাঝে হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি আমাদের সীমিত সম্পদ দিয়ে সাধারণ এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবন ও জীবিকা নিশ্চিত করতে। এটাই আমাদের লক্ষ্য’

এসময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই সমাজের অতি দরিদ্র শেণির মানুষদের সাহায্য করার চেষ্টা করছে এবং বর্তমানে এর ফলাফল চোখে পড়ছে।

‘অতি দরিদ্ররা এখন স্বনির্ভর হতে শিখছে…তারা সমাজের সামনের দিকে এগিয়ে আসছে…আমরা এমনটা ই চাই,’ বলেন শেখ হাসিনা।

দেশের গ্রামাঞ্চলগুলোতে শিক্ষা ও সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সমৃদ্ধশালী করে গড়ে তোলাই সরকারের অর্থনৈতিক পরিকল্পনা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘গ্রামকে উন্নত করাই আওয়ামী লীগের নীতি, আর এটাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদে শিখিয়েছেন।’

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় রংপুর বিভাগে ১২,৪৩৬ টি, চট্টগ্রাম বিভাগে ১০,৫৪৭টি, ঢাকা বিভাগে ৭,৬৩০ টি, রাজশাহী বিভাগে ৭,১৭২টি, বরিশাল বিভাগে ৭,১৫৩ টি, খুলনা বিভাগে ৯১১ টি, ময়মনসিংহ বিভাগে ২,৫১২ টি এবং সিলেট বিভাগে ১,৯৭৯ টি আধা-পাকা ঘর জমির মালিকানাসহ হস্তান্তর করা হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading