আমেরিকায় ১২ তলা ভবন ধস: বহু হতাহতের আশঙ্কা

আমেরিকায় ১২ তলা ভবন ধস: বহু হতাহতের আশঙ্কা

উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৫ জুন ২০২১| আপডেট ১০:২২

আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি-ডেইড কাউন্টিতে ১২ তলা বিশিষ্ট একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ জুন) রাত ১ টা ৩০ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে।

মায়ামি-ডেইড কাউন্টির দমকল বাহিনী জানায়, উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ৮০টি দমকল বাহিনীর গাড়ি পাঠিয়েছে তারা। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত ৩৫ জনকে ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে ১০ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশও উদ্ধার কাজে সহায়তা করছে।

কর্মকর্তাদের আশঙ্কা, ভবন ধসে মৃতের সংখ্যা দ্রুত বেড়ে উঠতে পারে বলে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ হতাহত হয়ে থাকতে পারেন। তবে ধ্বংসস্তূপে ঠিক কত জন আটকা পড়েছেন তা এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

সার্ফসাইডের মেয়র চার্লস বারকেট এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভবনের পেছনের দিকে সম্ভবত এক-তৃতীয়াংশ বা তারও বেশি সম্পূর্ণভাবে ধসে গেছে।’

কাউন্টি কমিশনার জোস দিয়াজ জানান, ভবনের ৫১ জন বাসিন্দার সবাই জীবিত আছেন কিনা, তা জানার চেষ্টা চলছে।

ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস বলেন, ‘আমরা যে ধরনের ধ্বংসস্তূপ দেখছি, তাতে খারাপ খবরই আসতে পারে বলে আশঙ্কা করছি।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading