অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং-এ নুসরাত!
উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৫ জুন ২০২১| আপডেট ১১:৩০
আগামী সেপ্টেম্বরেই মা হতে চলেছেন টলিউড নায়িকা ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। এর মধ্যেই সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায় নুসরাত জাহানের বেবি বাম্পের ছবি। কিন্তু সেই নিয়ে কোনও মন্তব্য করেননি টলিউডের এই তারকা। তবে রবিবার আর কোনও রাখঢাক না রেখে, নিজের বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দিলেন নুসরাত জাহান। প্রথমবার নিজের মা হওয়ার খবরে সিলমোহর দিলেন নায়িকা।
এবার জানা গেল, অন্তঃসত্ত্বা অবস্থাতেই নাকি শুটিং করছেন নুসরাত।
ইন্ডিয়ান সংবাদমাধ্যম সূত্রের খবর, বুধবার শ্যুটিংয়ে ফিরেছেন নুসরাত জাহান। এদিন একটি বিজ্ঞাপনী শ্যুট সারলেন নায়িকা। নুসরাতের গোটা টিম শামিল ছিল সেই অ্যাড শ্যুটে। একটি ডিটারজেন্টের বিজ্ঞাপনের শ্যুটিং করেছেন নুসরাত। সেই লুক প্রকাশ্যে না এলেও, এদিন শ্যুটিং সেটে একটি কালো রঙা হুডিতে পৌঁছেছিলেন নুসরাত।
অন্যদিকে ছাই রঙা পোশাকেও এদিন ভ্যানিটি ভ্যানের মধ্যে নুসরাতের সেলফি ইতিমধ্যেই সামনে এসেছে।
প্রসঙ্গত, নিখিলের সঙ্গে ভাঙা দাম্পত্যের জেরে গত কয়েকমাস ধরেই চর্চায় অভিনেত্রী-সাংসদের ব্যক্তিগত জীবন।

