করোনায় মৃত্যু ৩৯ লাখ ১৫ হাজার ছাড়ালো

করোনায় মৃত্যু ৩৯ লাখ ১৫ হাজার ছাড়ালো

উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৫ জুন ২০২১| আপডেট ১১:০০

করোনা প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান কর্মসূচি। তবুও থেমে নেই আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী শুক্রবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ১৫ হাজার ৯৬২ জন।

এছাড়াও করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৭৪২ জন। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ১৬ কোটি ৫৪ লাখ ১২ হাজার ৯২৬ জন।

করোনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৯৫৬ জন। এরমধ্যে মারা গেছেন ৬ লাখ ১৮ হাজার ৬৮৫ জন। এ থেকে সুস্থ হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৯১৪ জন।

এদিকে ইন্ডিয়ায় করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বেড়েই চলছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৯৩ হাজার ৩৩৮ জন। মরণঘাতী ভাইরাসটিতে সেখানে আক্রান্ত হয়েছে ৩ কোটি ১ লাখ ৩৩ হাজার ৪১৭ জন। এ থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৯১ লাখ ২০ হাজার ৩৪০ জন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading