দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভবনা
উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৫ জুন ২০২১| আপডেট ১৪:১৬
দেশের ঢাকা, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে অস্থায়ী দমকাহাওয়ার সাথে হালকা বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা আছে। সেই সাথে দেশের বিভিন্ন স্থানে মাঝারি পর্যায়ের ভারী বৃষ্টি হতে পারে।
শুক্রবার (২৫ জুন) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
এতে আরও জানানো হয়, দিনের তাপমাত্রা গোটা দেশব্যাপী সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে এবং সেইসাথে রাতের তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে।

