খুব শীঘ্রয় দেশে মডার্নার ২৫ লাখ ভ্যাকসিন আসবে: স্বাস্থ্যমন্ত্রী

খুব শীঘ্রয় দেশে মডার্নার ২৫ লাখ ভ্যাকসিন আসবে: স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৫ জুন ২০২১| আপডেট ২০:২০

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে আসছে আমেরিকার ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে এই ভ্যাকসিন পাবে বাংলাদেশ। প্রায় একই সময়ে চীন থেকেও ভ্যাকসিনের একটি বড় লট দেশে আসতে পারে। তবে কী পরিমান আসছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শুক্রবার (২৫ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য নিশ্চিত করে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জানানো হয়েছে, মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বাংলাদেশকে দেওয়া হবে। এটা কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমে পাওয়া যাবে। এ বিষয়ে আমার কাছে আজ চিঠি এসে পৌঁছেছে।

তিনি বলেন, তারা আমাদের জিজ্ঞেস করেছে ভ্যাকসিন নেবো কি না। আমাদের পক্ষ থেকে আমরা নিশ্চিত করে দিয়েছি নেওয়ার বিষয়ে। এই ভ্যাকসিনগুলো আগামী ৭ থেকে ১০ দিন বা এ মাসের শেষের দিকে আসতে পারে।

চীনের ভ্যাকসিন বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের সঙ্গে আমাদের যে চুক্তি হয়েছে সে অনুযায়ী আমরা কিছু ভ্যাকসিন আশা করছি আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে পাবো। এটা আমরা আশা করছি, তবে সম্পূর্ণ নিশ্চিত তারিখটা এখনই বলা যাচ্ছে না। সংখ্যাটাও এখনই বলতে পারছি না। সেটা খুব বেশিও না আবার একদম যে কম তাও না।

এর আগে ১ জুন বৈশ্বিক ভ্যাকসিন জোট গ্যাভি’র বিশ্বব্যাপী ভ্যাকসিন বিতরণের উদ্যোগ কোভ্যাক্সের আওতায় ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন ‘কমিরন্যাটি’ ব্র্যান্ডের এক লাখ ৬০০ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছায়।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading