এইচএসসির নির্বাচনী পরীক্ষা হবে না

এইচএসসির নির্বাচনী পরীক্ষা হবে না

উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৫ জুন ২০২১| আপডেট ২১:০০

নির্বাচনী পরীক্ষা ছাড়াই এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ প্রক্রিয়া শুরু করবে ঢাকা শিক্ষা বোর্ড। ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে না। নির্বাচনী পরীক্ষার জন্য কলেজগুলো কোনো ফি আদায় করতে পারবে না।

শুক্রবার (২৫ জুন) বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, ‘করোনার কারণে এ মুহূর্তে এইচএসসির নির্বাচনী পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে আগামী ২৮ জুন। এ তালিকাভুক্ত শিক্ষার্থীরা আগামী ২৯ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত ফরম পূরণ করতে পারবে।

ফরম পূরণের ক্ষেত্রে বিজ্ঞান শাখার জন্য ২ হাজার ৫০০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য ১ হাজার ৯৪০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। কোনো শিক্ষার্থী তার রেজিস্ট্রেশন-বহির্ভূত বিষয়ে পরীক্ষায় অংশ নিলে সে বিষয়ের পরীক্ষা কোনোরূপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading