লকডাউনে খোলা থাকতে পারে ব্যাংক ও পুঁজিবাজার

লকডাউনে খোলা থাকতে পারে ব্যাংক ও পুঁজিবাজার

উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৫ জুন ২০২১| আপডেট ২৩:০০

সারাদেশে ঘোষিত শাটডাউন বা কঠোর লকডাউনে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকলেও খোলা থাকতে পারে ব্যাংক ও পুঁজিবাজার।

বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি সূত্রে জানা গেছে, ব্যাংক ও পুঁজিবাজার খোলা থাকলে লেনদেনের সময় কিছুটা কমতে পারে।

লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। লকডাউন চলাকালে জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম লকডাউনের আওতা বহির্ভূত থাকবে।

দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন শুরু হচ্ছে। এক সপ্তাহ পর পরিস্থিতি পর্যালোচনার পর প্রয়োজন মনে করলে লকডাউনের মেয়াদ বাড়াতে পারে সরকার।

সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকলেও ব্যাংক খোলা থাকবে বলে জানা গেছে। কারণ ব্যাংকিং জরুরি সেবা হিসেবে গণ্য। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় লেনদেনের সময় কিছুটা কমানো হতে পারে। কিন্তু সময় কতটা কমবে তা চূড়ান্ত হবে লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর সেটি পর্যালোচনা করে।

তবে এবার লকডাউনে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলায় বাধ্য করতে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading