ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারেও লেনদেন চলবে: শিবলী রুবাইয়াত

ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারেও লেনদেন চলবে: শিবলী রুবাইয়াত

উত্তরদক্ষিণ| শনিবার, ২৬ জুন ২০২১| আপডেট ১৮:০৫

কঠোর লকডাউনে ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারের লেনদেন চলবে বলে জানিয়েছেন পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম। তিনি বলেন, ব্যাংক লেনদেনের সময়সূচী অনুযায়ী পুঁজিবাজারেও সীমিত সময়ে লেনদেন চালু থাকবে।

শনিবার (২৬ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানান বিএসইসি চেয়ারম্যান।

শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, করোনায় লকডাউনে বিশ্বের কোনো দেশেই পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকেনি।

গতবছর বিশেষ পরিস্থিতির কারণে এখানে শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। তবে নতুন করে গতবছরের মতো শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকার আশঙ্কা নেই বলে জানান তিনি।

বিএসইসি চেয়ারম্যান বলেন, মানুষের প্রয়োজনে ব্যাংকের লেনদেন সীমিত আকারে হলেও চালু রাখতে হবে। ব্যাংকের লেনদেন চললে আগের মতো পুঁজিবাজারেও লেনদেন সীমিত আকারে চলবে। এ নিয়ে উদ্বিগ্ন না হতে বিনিয়োগকারীদের অনুরোধও জানিয়েছেন তিনি।

করোনাভাইরাস সংক্রমণরোধে নানা পদক্ষেপ নিয়েও খুব একটা কাজ হয়নি। বছর ঘুরতেই বরং সংক্রমণের হার ক্রমে ঊর্ধ্বমুখী হচ্ছে। ঢাকার বাইরে সংক্রমণের হার এখন বেশি হলেও ঢাকার মধ্যে দ্রুতই বাড়তে পারে বলে শঙ্কা জনস্বাস্থ্যবিদদের। এ অবস্থা রুখতে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি টানা দুই সপ্তাহ দেশব্যাপী শাটডাউন অর্থাৎ সবকিছু বন্ধ করার সুপারিশ করেছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে আগামী সোমবার (২৮ জুন) থেকে সাত দিন সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। জরুরিসেবা ছাড়া বন্ধ থাকবে সবকিছু। তবে অর্থবছর শেষ হওয়ায় আর্থিক প্রতিষ্ঠান এবং জাতীয় রাজস্ব বোর্ড ও হিসাব সংক্রান্ত কিছু অফিস সীমিত পরিসরে খোলা রাখা হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading