সোমালিয়ায় ২১ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর

সোমালিয়ায় ২১ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর

উত্তরদক্ষিণ| সোমবার, ২৮ জুন ২০২১| আপডেট ১০:১০

সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত পান্ঠল্যান্ড অঞ্চলে ইসলামি জঙ্গি সংঘটন আল শাবাবের ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রবিবার (২৭ জুন) আন্তর্জাতিক বার্তাসংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে।

দেশটির গায়াকোর এক সামরিক আদালতে দোষী হিসেবে প্রমাণিত হওয়ায় তাদের গুলি করে এ দণ্ড কার্যকর করা হয়।

সেখানের রাষ্ট্রীয় রেডিও জানায়, দণ্ডপ্রাপ্ত ১৮ জন গত এক দশকের বেশি সময় ধরে হত্যাকাণ্ড এবং বোমা হামলা চালিয়ে আসছিল।

এদিকে আল শাবাবের সদস্যদের মৃত্যুদণ্ড কার্যকরের দিনে সংঘটনটি সোমালিয়ার আরেকটি অংশে হামলা চালিয়ে সেনা সদস্যদের হত্যা করেছে বলে জানা গেছে।

সোমালিয়ায় এর আগেও আদালতের রায়ে এ ধরনের দণ্ড কার্যকর হয়েছে। তবে এক সাথে এতো জনের মৃত্যুদণ্ড কার্যকর এই প্রথম।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading