করোনা: সাতক্ষীরায় একদিনে উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

করোনা: সাতক্ষীরায় একদিনে উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল

উত্তরদক্ষিণ| সোমবার, ২৮ জুন ২০২১| আপডেট ১১:৫০

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একদিনে ১৮৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৪৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

সোমবার (২৮ জুন) সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় গেলো তিন সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯ জন। একই সঙ্গে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছে ১০৯ জন।

ডা. জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। এনিয়ে, জেলায় করোনা উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন মোট ৩২৮ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬৬ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৪৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮৩ জন।

বর্তমানে জেলায় ১ হাজার ৭ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে ৪১ জন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকী ৯৬৬ জন বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading