ঘাটে ভেড়ার আগেই তীব্র স্রোতে ভেসে গেল ফেরি, ৪ ঘণ্টা পর উদ্ধার

ঘাটে ভেড়ার আগেই তীব্র স্রোতে ভেসে গেল ফেরি, ৪ ঘণ্টা পর উদ্ধার

উত্তরদক্ষিণ। সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৬:৩৭

দৌলতদিয়ায় ঘাটে ভেড়ার আগেই তীব্র স্রোতের টানে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে গেছে রো-রো ফেরি ‘হামিদুর রহমান’। ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফেরিটি আইটি দিয়ে টেনে নিয়ে পাটুরিয়া ঘাটে ভেড়ানো হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে ফেরিটিকে উদ্ধার করে পাথুরিয়া ঘাটে নোঙর করা হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ফেরিটিতে ৮টি যাত্রীবাহী বাস, ৪টি ট্রাক ও ৩টি প্রাইভেটকার রয়েছে।

তবে স্থানীয় সূত্রের দাবি, দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটে ভেড়ার আগে তীব্র স্রোতের মধ্যে ফেরিটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় স্রোতের টানে ফেরিটি কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে যায়। এতে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে রো-রো ফেরি ‘হামিদুর রহমান’। ফেরিটি দৌলতদিয়া ঘাটে ভেড়ার আগে তীব্র স্রোতের কবলে পড়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। স্রোতের টানে ফেরিটি দেড় কিলোমিটার ভাটির দিকে চলে যায়। পরে আইটি জাহাজ দিয়ে ফেরিটি টেনে পাটুরিয়া ঘাটে ভেড়ানো হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading