৪৫ দিনের মধ্যে সর্বনিম্ন লেনদেন দেখল ডিএসই

৪৫ দিনের মধ্যে সর্বনিম্ন লেনদেন দেখল ডিএসই

উত্তরদক্ষিণ| সোমবার, ২৮ জুন ২০২১| আপডেট ১৬:৩৮

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লকডাউনের প্রথম দিন সোমবার (২৮ জুন) আগের দিনের বড় পতনের ধাক্কা কাটিয়ে উত্থানে ফিরেছে মূল্য সূচক। তবে এদিন ডিএসইতে লেনদেন কমেছে বড় ব্যাবধানে।

সূত্রে জানা গেছে, ডিএসইতে ২৩ শতাংশ লেনদেন কমে ১৩’শ কোটির ঘরে অবস্থান করছে। এর আগে গত ৯ মে ডিএসইতে ১ হাজার ৩৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

অর্থাৎ ডিএসইতে সোমবার গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে ১ হাজার ৩২৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে আগের দিন থেকে ৪১১ কোটি ৬৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪০ কোটি ১৮ লাখ টাকার।

সোমবার ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩১টির, দর কমেছে ১০৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির। এছাড়াও এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, দর কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৯ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৪৩৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading