ব্লক মার্কেটে ৪৬ কোম্পানির ১০৫ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ৪৬ কোম্পানির ১০৫ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ| সোমবার, ২৮ জুন ২০২১| আপডেট ১৭:০৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৮ জুন) ব্লক মার্কেটে মোট ৪৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৭৩ লাখ ২৭ হাজার ৩৭০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০৫ কোটি ৭৯ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

জেনেক্স ইনফোসিস ২২ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সিলকো ফার্মা ২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, আনোয়ার গ্যালভানাইজিং, এশিয়া ইন্স্যুরেন্স,বিডি ফিন্যান্স, বীকন ফার্মা, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডরিন পাওয়ার, দেশ গার্মেন্টস, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, এস্কয়ার নিট কম্পোজিট, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড, গ্রামীণফোন, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, আইসিবি, ইনডেক্স অ্যাগ্রো, ইসলামিক ফিন্যান্স, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, ম্যারিকো, মেট্রো স্পিনিং, ন্যাশনাল ফিড মিল, এনআরবিসি ব্যাংক, পেপার প্রোসেসিং, ফনিক্স ফিন্যান্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএকে সিরামিকস, রেনউক যজ্ঞেশ্বর, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, সিলকো ফার্মা, সোনার বাংলা ইন্স্যুরেন্স, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা ও তাওফিকা ফুডস লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading