সালিশে কিশোরীকে বিয়ে-তালাক: বরখাস্ত সেই চেয়ারম্যান

সালিশে কিশোরীকে বিয়ে-তালাক: বরখাস্ত সেই চেয়ারম্যান

উত্তরদক্ষিণ| সোমবার, ২৮ জুন ২০২১| আপডেট ২৩:২০

পটুয়াখালীর বাউফল উপজেলার ৬ নম্বর কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৮ জুন) তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তা চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে তার জবাব সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বলা হয়, সালিশ করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করে নাজনিন আক্তার নামে এক অপ্রাপ্ত বয়স্ক (১৪ বছর ২ মাস ১৪ দিন) কিশোরীকে বিয়ে করেন ওই চেয়ারম্যান। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (৪) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৫ জুন) ওই কিশোরীকে বিয়ে করেন বাউফল ৬ নম্বর কনকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদার। পরে সমালোচনার মুখে কিশোরীকে তালাকও দেন তিনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading