বাইকে কাউকে নেওয়া যাবে না: ডিএমপি

বাইকে কাউকে নেওয়া যাবে না: ডিএমপি

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৯ জুন ২০২১| আপডেট ০০:৫০

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন না করতে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৮ জুন) রাতে ডিএমপির পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়।

ডিএমপি জানায়,লক্ষ্য করা যাচ্ছে যে, লকডাউনের মধ্যে মোটরসাইকেলে চালকের সাথে পরিচিত ব্যক্তি রাইড শেয়ার করছে। অথবা কেউ কেউ পেশাগত কারণেও রাইড শেয়ার করছে। যার ফলে একই ব্যবহৃত হেলমেট বারবার বিভিন্ন মানুষজন ব্যবহার করছে। এতে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

এমতাবস্থায় করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের এই ঊর্ধ্বমুখী সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অতী জরুরী প্রয়োজনে রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ চালক ছাড়া আরোহী নিয়ে মোটরসাইকেলে চলাচলে নিরুৎসাহিত করছে। স্বাস্থ্যবিধি মেনে রিকশায় যাতায়াতের জন্য অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের বিস্তার রোধে ২৮ জুন, ২০২১ থেকে ১ জুলাই ভোর ৬টা পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে-

১. সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সকল গণপরিবহন বন্ধ থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।
২. সকল শপিংমল, মার্কেট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
৩. খাবারের দোকান, হোটেল-রেস্তোরা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র অনলাইন বা টেকওয়ে) করতে পারবে।
৪. সরকারি-বেসরকারি অফিস বা প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করতে হবে।
৫. জনসাধারণকে মাস্ক পরার জন্য আরো প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading