সূচকের উত্থানে লেনদেনের সমাপ্তি
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৯ জুন ২০২১| আপডেট ১৭:৩০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৯ জুন) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।
সূত্রে জানা গেছে, ডিএসইতে সূচকের উত্থান হলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়েছে।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৫টির, দর কমেছে ১৬৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির। এদিন ডিএসইতে ১ হাজার ১৪৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
মঙ্গলবার ডিএসইতে আগের দিন থেকে ১৮০ কোটি ৪০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ৩২৮ কোটি ৪৯ লাখ টাকার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫১টির, দর কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫৪ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৪৯৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার।

