টপটেন গেইনারের শীর্ষে কে অ্যান্ড কিউ
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৯ জুন ২০২১| আপডেট ১৮:৩০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৯ জুন) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে কে অ্যান্ড কিউ লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার শেয়ারটির দর বেড়েছে ১৮ টাকা ৮০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২০৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এছাড়াও কোম্পানিটি ৫৩১ বারে ১ লাখ ২ হাজার ৯৮৭টি শেয়ার লেনদেন করে।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। মঙ্গলবার কোম্পানিটির দর বেড়েছে ১২ টাকা ৯০ পয়সা বা ৯.৯৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৪২ টাকা দরে লেনদেন হয়।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক অ্যাক্সেসরিজ, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স সার্ভিসেস, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, ফ্যাস ফিন্যান্স, অগ্রণী ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল ও হাক্কানি পাল্প লিমিটেড।

