সোনালী লাইফের ফান্ড ১৫৩ কোটি ৭০ লাখ টাকা

সোনালী লাইফের ফান্ড ১৫৩ কোটি ৭০ লাখ টাকা

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৯ জুন ২০২১| আপডেট ২০:৪৯

সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ কোটি ৩৭ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৩৫ কোটি ১৮ লাখ টাকা।

৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত সময়ে কোম্পানিটির মোট ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১৫৩ কোটি ৭০ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৯৫ কোটি ৩৩ লাখ টাকা।

একই সময়ে কোম্পানিটির আইপিও পরবর্তী শেয়ার হিসাবে সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৩৩ পয়সা।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading