ইরান নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে আমেরিকার প্রতি জাতিসংঘের আহ্বান

ইরান নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে আমেরিকার প্রতি জাতিসংঘের আহ্বান

উত্তরদক্ষিণ| শুক্রবার, ০২ জুলাই ২০২১| আপডেট ১৯:৩০

জাতিসংঘের রাজনৈতিক ও শান্তিস্থাপন বিষয়ক আন্ডার সেক্রেটারি রোজমেরি ডিকার্লো বুধবার (২৯ জুন) ইরান পারমাণবিক চুক্তি বা ইরান চুক্তি হিসেবে পরিচিত যৌথ ব্যাপক পরিকল্পনা বা জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশনে (জেসিপিওএ) আমেরিকা বর্ণিত নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহার বা মওকুফের আহ্বান জানিয়েছেন। (খবর: সিনহুয়া’র)।

ডিকার্লো নিরাপত্তা পরিষদের ২২৩১ প্রস্তাব বাস্তবায়ন সম্পর্কিত বিফ্রিং-এ বলেন, “আমি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে তেল বাণিজ্য সুবিধা প্রসারিত করার এবং পরিকল্পনা ও প্রস্তাব অনুযায়ী পারমাণবিক ক্রিয়াকলাপের সুবিধার্থে এই পরিকল্পনায় আমেরিকার বর্ণিত নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহার করার বিষয়ে মহাসচিবের আহ্বান পুনর্ব্যক্ত করছি।

২০১৫ সালের ২০ জুলাই নিরাপত্তা পরিষদের ২২৩১ রেজুলেশনে ইরানের পারমাণবিক কর্মসূচি জেসিপিওএ-কে সমর্থন দেয়া হয়। নিরাপত্তা পরিষদ একটি পরিদর্শন প্রক্রিয়ার সূচনা করে এবং ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলি অপসারণের প্রস্তুতির প্রস্তাব আনে।

নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্র চীন, ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড, আমেরিকা সেই সঙ্গে জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন এবং ইরানের সঙ্গে আলোচনাক্রমে প্রস্তাবটির অনুমোদন দেওয়া হয়। তবে, আমেরিকা ২০১৮ সালের ৮ মে ইরান চুক্তি প্রত্যাহারের ঘোষণা দেয়।

ডিকার্লো ইরানকে অবিলম্বে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সাথে বোঝাপড়া পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জেসিপিওএ ও রেজুলিউশন ২২৩১ বাস্তবায়নে যথেষ্ট অগ্রগতি হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading