লকডাউনে বিয়ে: ১০ হাজার টাকা জরিমানা দিলেন বর

লকডাউনে বিয়ে: ১০ হাজার টাকা জরিমানা দিলেন বর

উত্তরদক্ষিণ| শুক্রবার, ০২ জুলাই ২০২১| আপডেট ২৩:২৫

বিয়ে করে কনেকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন তিনি। কিন্ত বাদ সাধলো পুলিশ। রাস্তায় গাড়ি আটকে ভ্রাম্যমাণ আদালতে খবর দেয়। অবশেষে ১০ হাজার টাকা জরিমানা গুনে তিনি কনেকে নিয়ে বাড়ি যেতে পারলেন।

শুক্রবার (০২ জুলাই) বিকেল ৫টার দিকে সিলেট নগরীর হুমায়ূন রশিদ চত্বর এলাকায় এই ঘটনা ঘটে।

বরপক্ষের লোকজনের দাবি, লকডাউন ঘোষণার আগেই বিয়ের তারিখ ঠিক করা হয়েছিল। তারিখ পেছাতে না পারায় তারা সীমিত পরিসরে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে বর-কনেবাহী একটি মাইক্রোবাস হুমায়ূন রশিদ চত্বর এলাকায় আসলে পুলিশ গাড়িটি আটকায়। গাড়ির ভেতরে বর ও কনে দেখে খবর দেয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বরপক্ষের লোকজন জানান, লকডাউনে সবধরণের সামাজিক অনুষ্ঠানের নিষেধাজ্ঞা আছে সেটা তারা জানতেন। কিন্তু বিয়ের তারিখ আগেই নির্ধারিত থাকায় বিশেষ অসুবিধার কারণে তারা তারিখ পরিবর্তন করতে পারেননি। তাই সীমিত পরিসরে শুধু একটিমাত্র মাইক্রোবাস নিয়ে তারা কনেকে আনতে গিয়েছিলেন। এরমধ্যেই তাদের ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হতে হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading