সাবেক সংসদ সদস্য আলী ওসমানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
উত্তরদক্ষিণ| শুক্রবার, ০২ জুলাই ২০২১| আপডেট ২৩:৪০
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মোঃ আলী ওসমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।
শুক্রবার (০২ জুলাই) আলী ওসমান খানের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপ্রধান।
শুক্রবার বিকাল ৩টার দিকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

