সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
উত্তরদক্ষিণ| শনিবার, ০৩ জুলাই ২০২১| আপডেট ১৭:০০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ৫৬৬টি শেয়ার হাতবদল করেছে। কোম্পানিটির ২৬৫ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৭১ লাখ ৯২ হাজার ১৮৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২৯ কোটি ৬ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৪১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২০ কোটি ৫৪ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা,কুইন সাউথ টেক্সটাইল, ডাচ-বাংলা ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, কেয়া কসমেটিকস ও কাট্টালি টেক্সটাইল লিমিটেড।

