সৌদির কাছে ‘মক্কায় হামলার’ প্রমাণ চায় ইরান

সৌদির কাছে ‘মক্কায় হামলার’ প্রমাণ চায় ইরান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ২২:০০

মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শুধু একটি ড্রোন মক্কার দিকে যাচ্ছিল—এমন দাবির ভিত্তিতে হুথিদের দায়ী করা যথেষ্ট নয়।

স্থানীয় সময়।বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন। খবর আল-জাজিরার

বাঘাই বলেন, ইসলামের পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন নিন্দনীয়। বিশেষ করে মক্কার মতো পবিত্র স্থানকে লক্ষ্য করে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তবে তিনি বলেন, মক্কার দিকে যাওয়ার পথে একটি ড্রোন প্রতিহত করা হয়েছে—এমন একটি দাবি হুথিদের বিরুদ্ধে অভিযোগ আনার জন্য যথেষ্ট নয়।

মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরব দাবি করে, হুথিরা মক্কার দিকে একটি ড্রোন উৎক্ষেপণ করেছিল। সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ড্রোনটি প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে হুথিরা এ অভিযোগ অস্বীকার করেছে।

ইরানের এই মুখপাত্র বলেন, ইসলামের পবিত্র স্থানগুলোর নিরাপত্তার বিষয়টি রাজনৈতিকীকরণ করা উচিত নয়। একই সঙ্গে এসব বিষয়কে বিভেদ সৃষ্টি কিংবা আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর হাতিয়ার হিসেবেও ব্যবহার করা উচিত নয়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading