সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে অলিম্পিক এক্সেসরিজ
উত্তরদক্ষিণ| শনিবার, ০৩ জুলাই ২০২১| আপডেট ১৯:০০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে জানা যায়, সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪৪.৬৪ শতাংশ বেড়েছে। এছাড়াও শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ৭৩ লাখ ১৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৪৩ লাখ ২৯ হাজার টাকা।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৪৩ দশমিক ৯৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২২৯ কোটি ৬ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৭ কোটি ২৬ লাখ ৫৪ হাজার টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে কে অ্যান্ড কিউ। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৪ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৯২ লাখ ২৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৭৩ লাখ ৭ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টি, ইন্টারন্যাশনাল লিজিং, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, অ্যাটলাস বাংলাদেশ, ফ্যাস ফিন্যান্স, আনোয়ার গ্যালভানাইজিং ও মতিন স্পিনিং মিলস লিমিটেড।

