সাপ্তাহিক লুজারের শীর্ষে সাফকো স্পিনিং

সাপ্তাহিক লুজারের শীর্ষে সাফকো স্পিনিং

উত্তরদক্ষিণ| শনিবার, ০৩ জুলাই ২০২১| আপডেট ১৯:৪০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে জানা যায়, গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৮.০৯ শতাংশ। এছাড়াও সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১১ কোটি ৯৬ লাখ ৬ হাজার ৬০০ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৯৯ লাখ ১ হাজার টাকা।

প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১০ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬৩ লাখ ১৭ হাজার টাকা।

লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১০.০৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২০ কোটি ৫৪ লাখ ২৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩০ কোটি ১৩ লাখ ৫৫ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফনিক্স ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, অ্যারামিট সিমেন্ট, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, রিপাবলিক ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল ও পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading