৪০৯ চিকিৎসক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৪০৯ চিকিৎসক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ০৯:৩৫

করোনা পরিস্থিতি মোকাবিলায় ৪০৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে এসব চিকিৎসককে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) হিসেবে নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার (১৩ জুলাই) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৫০। বয়সসীমা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত হতে হবে।

আগামী ১৮ জুলাই থেকে অনলাইনের মাধ্যমে শুরু হবে আবেদন প্রক্রিয়া। ওই দিন সকাল ১০টা থেকে ২৭ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading