সূচক উত্থানে শেষ হয়েছে লেনদেন
উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ১৪:৫০
দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৪ জুলাই) মূল্য সূচকের সামান্য উত্থানে শেষ হয়েছে লেনদেন। আগের দিনের তুলনায় বুধবার ডিএসই’তে লেনদেনও কিছুটা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬৪৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। বুধবার ডিএসইতে আগের দিনের তুলনায় ১৯ কোটি ৬১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল (মঙ্গলবার) লেনদেন হয়েছিল ১ হাজার ৬৬৮ কোটি ৫১ লাখ টাকার।
এদিন ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক দশমিক ৯৪ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯৯ পয়েন্ট কমেছে। এদিন মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টির, দর কমেছে ১৭৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।
দেশের অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন।
সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১২ পয়েন্ট। সূচকটি ১৮ হাজার ২০৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, দর কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

