ভয়েস অব আমেরিকার বাংলা রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে

ভয়েস অব আমেরিকার বাংলা রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে

উত্তরদক্ষিণ| বুধবার, ১৪ জুলাই ২০২১| আপডেট ২২:২৫

ভয়েস অব আমেরিকার (ভিওএ) বাংলা বিভাগের রেডিও সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৭ জুলাইয়ের পর রেডিওতে বাংলা সম্প্রচার শোনা যাবে না বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। শ্রোতা সংখ্যা কমে যাওয়া এবং টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক-অনুসারীর সংখ্যা বাড়ায় তাদের এ সিদ্ধান্ত।

দীর্ঘ ৬৩ বছরের পথচলা, ১৯৫৮ সালে সামরিক শাসনের অধীনে থাকা ‘পূর্ব পাকিস্তানে’র বাংলাভাষী জনগণের জন্যই মূলত বাংলায় সংবাদ ও অনুষ্ঠান প্রচার শুরু করে ভয়েস অব আমেরিকা। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যের বাংলাভাষীরাও রেডিওটির অন্যতম শ্রোতা।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading