বিচ্ছেদের পরও একসঙ্গে আমির-কিরণের নাচ
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১| আপডেট ১১:২০
একসময় বলিউডের অন্যতম আলোচিত দম্পতি ছিলেন আমির খান ও কিরণ রাও। হঠাৎ করেই ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তারা। বলিউডের এই পাওয়ার কাপল নিজেদের মাঝে কেন বিচ্ছেদ ঘটালেন এ নিয়ে জল্পনা কল্পনার কমতি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রূপও করা হচ্ছে তাদের নিয়ে। এরই মধ্যে একটি ভিডিওতে একসঙ্গে নাচতে দেখা গেলো এই জুটিকে।
বর্তমানে আমির খানের‘লাল সিং চাড্ডা’সিনেমার শুটিং চলছে লাদাখে। শুটিং সেটে রয়েছেন তার সাবেক স্ত্রী কিরণও। সেখানে ট্র্যাডিশনাল পোশাকে নাচতে দেখা গেছে আমির খান ও কিরণকে। এসময় তাদের নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
‘লাল সিং চাড্ডা’ সিনেমায় আমির খান ছাড়া আরো অভিনয় করেছেন— কারিনা কাপুর খান, মোনা সিং, নাগা চৈতন্য প্রমুখ। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক এটি।

