২৮ জুলাই ওয়ান ব্যাংকের পর্ষদ সভা
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১| আপডেট ১২:২০
আগামী ২৮ জুলাই (বুধবার) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ২৮ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সূত্র-ডিএসই।
সূত্র মতে, এবারের সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় ছিল ৮৪ পয়সা।

