পর্দায় প্রথমবার একসাথে শাহরুখ ও সঞ্জয়

পর্দায় প্রথমবার একসাথে শাহরুখ ও সঞ্জয়

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১| আপডেট ১৩:১০

বলিউড বাদশা শাহরুখ খান মহামারী করোনা পরিস্থিতির দীর্ঘ আড়াই বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন। পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ দিয়ে শাহরুখের এই প্রত্যাবর্তন নিয়ে বলিউডে রয়েছে বেশ জল্পনা-কল্পনা।

ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেও রয়েছে শাহরুখের এই নতুন সিনেমা। তবে শাহরুখ ভক্তদের জন্য নতুন খবর, বলিউড পাড়ায় গুঞ্জন, শিগগিরই বলিউডের আরেক কিংবদন্তি অভিনেতা সঞ্জয় দত্তর সঙ্গে বড় পর্দায় দেখা মিলবে তার।

বলিউডে শাহরুখ এবং সঞ্জয়কে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাদের দুর্দান্ত অভিনয় দিয়ে দুজনেই জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছেন। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়া তার প্রতিবেদনে প্রকাশ করেছে, ‘রাখি’ নামক এক সিনেমায় একসঙ্গে কাজ করতে যাচ্ছেন সঞ্জয় এবং শাহরুখ। দুজনই বর্তমানে যার যার সিনেমার শুটিং কাজে মুম্বাইয়ে রয়েছেন।

দুজনের ক্যামেরার বাইরের অসাধারণ সম্পর্কের কথা সবার জানা থাকলেও ক্যামেরার সামনে ‘ওম শান্তি ওম’- এর গান ব্যতীত কখনো পূর্ণাঙ্গ চরিত্রে দেখা মেলেনি তাদের। তাই ধারণা করা যাচ্ছে সব মিলে দর্শকের জন্য দারুণ কিছু উপহার আসতে যাচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading