টিকা নেয়ার বয়সসীমা ১৮ বছর করার কথা ভাবছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

টিকা নেয়ার বয়সসীমা ১৮ বছর করার কথা ভাবছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১| আপডেট ১৩:২৫

করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধনের ন্যূনতম বয়সসীমা কমিয়ে ১৮ বছর করার কথা ভাবছে সরকার। বৃহস্পতিবার (১৫ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ সম্প্রসারণ এবং ওপিডি উদ্বোধন করতে এসে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, “টিকা পাওয়ার বয়সসীমা কমিয়ে ১৮ বছর পর্যন্ত করার সুপারিশ এসেছে। আমরা চিন্তা করছি এটা কমিয়ে আনার।” আগে এই বয়স সীমা ছিল ন্যূনতম ৪০ বছর। গত ৭ জুলাই নতুন করে নিবন্ধন শুরুর সময় তা কমিয়ে ৩৫ বছর করা হয়।

অর্থাৎ, যাদের বয়স ৩৫ বছর বা তার বেশি, কেবল তারাই সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারছেন। তবে বেশ কিছু পেশাজীবী শ্রেণি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, প্রবাসী কর্মী এবং প্রাধিকার তালিকায় থাকা ব্যক্তিরা বয়সসীমার বাইরেও নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading