১৮ জুলাই ২ কোম্পানির লেনদেন বন্ধ
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১| আপডেট ১৩:৩০
আগামী ১৮ জুলাই (রবিবার) রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া ও পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। ১৫জুলাই ( বৃহস্পতিবার) কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।

