ব্লক মার্কেটে ৫১ কোম্পানির ৪৮ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ৫১ কোম্পানির ৪৮ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১| আপডেট ১৭:৫০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার (১৫ জুলাই) ব্লক মার্কেটে মোট ৫১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬৫ লাখ ২৬ হাজার ৫২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৮ কোটি ৪৯ লাখ টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২২ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে। ইস্টার্ণ ব্যাংক ১১ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এনআরবিসি ব্যাংক।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, অগ্নি সিস্টেমস লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, বিএটিবিসি, বিডি থাই অ্যালুমনিয়াম, বিকন ফার্মা, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, বার্জার পেইন্টস, বেক্সিমকো ফার্মা, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, কনফিডেন্স সিমেন্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দুলামিয়া কটন, ই-জেনারেশন, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিক, ফু-ফুয়াং ফুড, জিকিউ বলপেন, এইচ.আর টেক্সটাইল, আইসিবি, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক, কেয়া কসমেটিকস, কাট্টালি টেক্সটাইল, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং, ম্যারিকো, মতিন স্পিনিং, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, রহিম টেক্সটাইল, আরডি ফুড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, সী পার্ল বীচ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, সোনালী পেপার, শাইনপুকুর সিরামিকস, ইউনিয়ন ক্যাপিটাল ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading