তালেবানের নিয়ন্ত্রণে ১১৬ জেলা: নাদেরি

তালেবানের নিয়ন্ত্রণে ১১৬ জেলা: নাদেরি

উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৬ জুলাই ২০২১| আপডেট ১০:০০

আফগান সরকারের প্রশাসনিক সংস্কার বিষয়ক কমিশনের চেয়ারম্যান ও তালেবানের সঙ্গে সরকারি আলোচক দলের সদস্য নাদের নাদেরি স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের ২৯টি প্রদেশের ১১৬টি জেলা বর্তমানে তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এসব জেলার এক কোটি ৩০ লাখ মানুষ তালেবান শাসনে বসবাস করছেন কিন্তু তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

নাদেরি বলেন, তালেবানের হাতে এই ১১৬টি জেলার পতনের ফলে এসব জেলার সরকারি স্থাপনাগুলো ৫০ কোটি ডলার মূল্যের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

তালেবানের নিয়ন্ত্রিত এলাকাগুলোর ২৬০টি সরকারি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে জানিয়ে নাদেরি বলেন, তালেবান নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ১১২টি নির্মাণ ও পুনর্নির্মাণ প্রকল্প বন্ধ হয়ে গেছে।

আফগানিস্তানের এই কর্মকর্তা তালেবানের হাতে ১১৬টি জেলার পতনের কথা স্বীকার করলেও তালেবান গোষ্ঠী দাবি করেছে, তারা আফগানিস্তানের অন্তত ২০০ জেলার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading