রবিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিবেন ড. শামসুল

রবিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিবেন ড. শামসুল

উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৬ জুলাই ২০২১| আপডেট ১১:১০

পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক হওয়া সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।

শুক্রবার (১৬ জুলাই) সকালে ড. শামসুল আলম নিজেই সংবাদমাধ্যমকে তার প্রতিমন্ত্রী পদে নিয়োগ ও শপথের তথ্য নিশ্চিত করেছেন।

আগামী রবিবার (১৮ জুলাই) রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করানো হবে।

চুক্তিভিত্তিক নিয়োগের ভিত্তিতে দীর্ঘ ১২ বছর ধরে সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ড. শামসুল। গত ৩০ জুন তার মেয়াদ শেষ হয়ে যায়। এবার টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন তিনি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading