মারা গেলেন অভিনেত্রী সুরেখা সিক্রি

মারা গেলেন অভিনেত্রী সুরেখা সিক্রি

উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৬ জুলাই ২০২১| আপডেট ১৩:৩৫

ইন্ডিয়ার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সুরেখা সিক্রি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মৃত্যুর পূর্বে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সুরেখা সিক্রি। গত বছর স্ট্রোক করেন তিনি। এরপর থেকেই তিনি বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। ১৬ জুলাই (শুক্রবার) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই অভিনেত্রী।

‘কিসসা কুরসিকা’ সিনেমার মাধ্যমে ১৯৭৮ সালে বলিউডে পা রাখেন সুরেখা। তিনবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন তিনি। রোলস ইন তামাস,মাম্মো এবং বাধাই হো সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন। এছাড়া ‘বালিকা বধূ’সহ অনেক হিন্দি টিভি সিরিয়ালেও কাজ করেছেন সুরেখা। বর্ষীয়ান এই অভিনেত্রীর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading