৬ কোটি শেয়ার হাতবদল: সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

৬ কোটি শেয়ার হাতবদল: সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

উত্তরদক্ষিণ| শনিবার, ১৭ জুলাই ২০২১| আপডেট ১৮:০৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যাবধানে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটি ৬ কোটি ২০ লাখ ৬৯ হাজার ১৬৩টি শেয়ার হাতবদল করেছে। এছাড়াও কোম্পানিটির ৫৯৪ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ কোটি ৭১ লাখ ৫৯ হাজার ৮১৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮২ কোটি ১৩ লাখ ২৬ হাজার টাকা।

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৩২ লাখ ৮৫ হাজার ৯৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫০ কোটি ১৮ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফিন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, সাউথইস্ট ব্যাংক, আলিফ ম্যানুফ্যাকচারিং ও আমান ফিড লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading