ইরানে পানিসংকট নিয়ে বিক্ষোভকালে নিহত ১
উত্তরদক্ষিণ| শনিবার, ১৭ জুলাই ২০২১| আপডেট ১৭:৩০
ইরানে খরাপীড়িত দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানি সংকট নিয়ে প্রতিবাদকালে একজন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে।
শনিবার (১৭ জুলাই) সরকারি বার্তা সংস্থা ইরনার খবরে এ কথা বলা হয়েছে। কর্মকর্তারা এর জন্যে সুযোগসন্ধানী ও দাঙ্গাকারীদের দায়ী করেছেন।
ইরনা আরো জানিয়েছে, খুজেস্তান প্রদেশের শাদেগান শহরে এই বিক্ষোভকারী নিহত হয়।
জেলার ভারপ্রাপ্ত গভর্ণর ওমিদ সাবিরপুর বার্তা সংস্থা ইরনাকে বলেছেন, শুক্রবার (১৬ জুলাই) রাতে পানির সংকট নিয়ে বিক্ষোভ জানাতে কিছু লোক জড়ো হয়। এ সময়ে সুযোগসন্ধানী ও দাঙ্গাকারীদের মধ্য থেকে কেউ গুলি চালালে ওই লোক নিহত হয়।

