টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ১০০ অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ১০০ অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ| শনিবার, ১৭ জুলাই ২০২১| আপডেট ২৩:৪৫

টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া স্বাস্থ্যকেন্দ্রে করোনা রোগীদের জন্য ৫০টি করে মোট ১শ’ টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৭ জুলাই) টুঙ্গিপাড়ার পক্ষে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, কোটালীপাড়ার পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন।

পরে তাদের অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের (হাসপাতালের) প্রধানদের হাতে এসব অক্সিজেন সিলিন্ডার তুলে দেন।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস এবং কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল বিশ্বাসসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading