মিঠাপুকুরে দুই বাসের সংঘর্ষ, নিহত ৫

মিঠাপুকুরে দুই বাসের সংঘর্ষ, নিহত ৫

উত্তরদক্ষিণ| রবিবার, ১৮ জুলাই ২০২১| আপডেট ১০:১৫

রংপুরের মিঠাপুকুরে দুই বাসের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। রবিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের বলদীপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানার পুলিশ এ তথ‌্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সেলফি পরিবহনের একটি বাস ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। আর জোয়ানা পরিবহনের একটি বাস রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বলদীপুকুর নামক স্থানে এলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তাক্ষৎণিক কারো নাম পরিচয় পাওয়া যায়নি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading