ঈদ উপলক্ষে বাজারে আসবে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট
উত্তরদক্ষিণ| রবিবার, ১৮ জুলাই ২০২১| আপডেট ১২:০০
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এবার ২৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। তবে করোনার কারণে ব্যাংকে অন্যান্য বছরের মতো সর্বসাধারণের মাঝে নতুন টাকা বিনিময়ের সুযোগ রাখা হচ্ছে না।
শনিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, ঈদের আগের মাসের বেতন ও বোনাসের টাকা নতুন নোটে পাওয়ার আশা করেন অনেক চাকরিজীবীরা। এছাড়া ঈদের আগে সালামির জন্য নতুন টাকা সংগ্রহ করে সাধারণ মানুষ। পাশাপাশি ফিতরা কিংবা দান-খয়রাতেও অনেকে নতুন টাকা সংগ্রহ করেন। এইজন্য প্রতিবছর বিভিন্ন ব্যাংকের শাখায় নতুন টাকার জন্য সাধারণ মানুষ ভিড় করেন। এইসব কারণে প্রতিবছর দুই ঈদে নতুন টাকা বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক।

