২৪ ঘণ্টায় ৩৩ হাজার যানবাহন পারাপার

২৪ ঘণ্টায় ৩৩ হাজার যানবাহন পারাপার

উত্তরদক্ষিণ| রবিবার, ১৮ জুলাই ২০২১| আপডেট ১২:৪৫

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি টাকা

শনিবার (১৭ জুলাই) সকাল ৬টা থেকে রবিবার (১৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের এসব যানবাহন পারাপার হয়। টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫৬০ টাকা।

লকডাউন শিথিল হওয়ায় রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদ-উল-আজহা উদযাপন করতে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। ফলে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে ৩২ হাজার ৭১৩টি যানবাহন পারাপার হয়েছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ৬৭০টি যানবাহন যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ১ কোটি ৩৯ লাখ ২২ হাজার ৯৭০ টাকা। বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় ১৭ হাজার ৪৩টি যানবাহন যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ১ কোটি ৪৩ লাখ ৬৭ হাজার ৫৯০ টাকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading