বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে প্রাইম ব্যাংক
উত্তরদক্ষিণ| রবিবার, ১৮ জুলাই ২০২১| আপডেট ১২:৩০
আগামী ২৫ জুলাই (রবিবার) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী, কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে ২৫ জুলাই বিকেল ৮ টায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পর্ষদ সভায় ব্যাংকটির ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের বা অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদে আলোচ্য প্রতিবেদন অনুমোদন করার পর তা বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।

