ইন্ডিয়া থেকে আসা অক্সিজেন পৌঁছেছে সিরাজগঞ্জ রেল স্টেশনে

ইন্ডিয়া থেকে আসা অক্সিজেন পৌঁছেছে সিরাজগঞ্জ রেল স্টেশনে

উত্তরদক্ষিণ| রবিবার, ২৫ জুলাই ২০২১| আপডেট ১২:৫৫

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে রবিবার (২৫ জুলাই) ১১ টার দিকে পৌঁছেছে ইন্ডিয়া থেকে আসা ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন (এলএমও) বহনকারি ইন্ডিয়ান রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন। এই স্টেশন থেকে সড়কপথে ঢাকায় নেওয়া হবে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন মাষ্টার ইসমাইল হোসেন বলেন, করোনা মোকাবিলায় ইন্ডিতয়া থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি করা ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন শনিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দরে আমদানি সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ১০টি কনটেইনারবাহী অক্সিজেন এক্সপ্রেস রওনা হয়ে রবিবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এই স্টেশন থেকে সড়ক পথে ঢাকায় নেওয়া হবে তরল মেডিক্যাল অক্সিজেন।

গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝড়খান্ডের জামশেদপুর থেকে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন লোডিং করে ‘অক্সিজেন এক্সপ্রেস’ রাত ১০টায় বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে অক্সিজেন বুঝে নিতে উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুখ আহাম্মদ, আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া বেগম, প্রশাসনিক কর্মকর্তা (সেলস) নুরর রহমান।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading