প্রগতি লাইফ ইন্সুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ| রবিবার, ২৫ জুলাই ২০২১| আপডেট ১২:৪০
আগামী বুধবার (২৮ জুলাই) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে বুধবার বিকাল সাড়ে ৪টায়।
এ সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভায় আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

